মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ মেহেন্দিগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ) বিকেল ৩টায় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে'র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডঃ সাইফুল আলম গিয়াস, প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি ইদ্রিস আলী বেপারী, প্রধান বক্তা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন, বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তাহের গোল্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী প্রমুখ। সম্মেলন শেষে শহীদুল ইসলাম সোহেলকে সভাপতি ও ওমায়ের আহমেদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটির ঘোষণা দেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments