স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, কিছু ছাত্রের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয়যন্ত্রের সহযোগিতায় কেউ কেউ রাজনৈতিক দল ঘোষণা দিতে যাচ্ছেন যেটি হতাশার বিষয়। রাজনৈতিক দল গঠন করা সবার অধিকার। জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন করলে বাংলাদেশের জনগণ মেনে নিবে না।
রবিবার বিকালে রাজধানীর আগারগাঁয়ের কেন্দ্রীয় ঈদ মাঠে শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, দীর্ঘ ১৭ বছর তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির তিন হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, ১২শ নেতাকর্মী গুম হয়েছে। আজকে ১৬ জুলাই থেকে ৫ আগষ্টের ২০ দিনের আন্দোলনে করে যারা এ আন্দোলন করে নিজেদের আন্দোলন বলে দাবি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের এ আন্দোলন বিশ দিনের প্রেক্ষাপটে সৃষ্টি হয়নি। গত ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত ফসল। এবং এ আন্দোলনের কারিগর ছিলেন তারুণ্যের অহংকার তারেক রহমান।
জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে যুবদল জুয়েল বলেন, আপনি জিয়াবাদ-মুজিববাদের কথা বলেছেন। আপনি যদি দেশের ইতিহাস না পড়ে থাকেন, দেশের স্বাধীনতার প্রেক্ষাপট না জানেন, আপনি যদি মহান স্বাধীনতার ঘোষক সম্পর্কে অবগত না থাকেন আমাদের কাছে আসুন সেই ইতিহাস জানিয়ে দিবো। যদি না আসতে চান, তাহলে ঢাবির শিক্ষকদের কাছে সত্যিকারের ইতিহাস জানুন। কখনও মুজিববাদের জিয়াউর রহমানকে এক করবেন না। শেখ মুজিব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশে বাকশাল কায়েম করেছিলো, আর জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলো। কখনও আওয়ামী লীগের সাথে বিএনপিকে একপাল্লায় মাপ করার চেষ্টা করবেন না।
২৮ নং ওয়ার্ড যুবদল নেতা রুহুল কুদ্দসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, শেরে বাংলা থানা যুবদলের সদ্য সাবেক সভাপতি আতিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments