জয়নুল আবেদীনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে

প্রকাশ : 09 Jun 2024
জয়নুল আবেদীনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে

ডেস্ক রিপোর্ট: সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ (০৯ জুন ২০২৪) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে সভাপতির শুণ্য পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে দায়িত্ব দেওয়া হয়।

সম্পর্কিত খবর

;