রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন তিন শিক্ষার্থী মেডিকেলে চান্স পাওয়ায় স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ( ৪ মার্চ) রাতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন তিন ছাত্র মোঃ নবীউল হাসান খান ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে ও আবিদ হোসেন এবং আশিষ সোমদ্দার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় সংবর্ধিত কৃতি এ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, তারিকুল ইসলাম তারেক অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments