মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। আজ ০৮ইং জুন ২০২৫ সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইচপুরে আজ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রইচপুর সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত এই ক্যাম্পে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড সহযোগিতা করে। বিকাল তিন ঘটিকায় রইচপুর সমাজ কল্যাণ পরিষদ মিলনায়তন এ এই সেবামূলক কার্যক্রম শুরু হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর মোঃ জাহিদুল ইসলাম বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সহকারি সেক্রেটারি মোঃ আবু তালেব এবং বিশেষ মেহমান মুহাম্মদ মাহবুবুর রহমান (সেলিম) প্রশাসন ও হাসপাতাল ইনচার্জ ইসলামী ব্যাংক কমিউিনিটি হাসপাতাল সাতক্ষীরা লিঃ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড, সাতক্ষীরা এর ওয়ার্ড আমীর হাফেজ মাওঃ মোহাম্মদ নূরুল হক।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ ও মেডিসিনে অভিজ্ঞ ডা. হাসান মামুনুর রহমান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি) ডিগ্রিধারী এবং বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। তার আগমনে এলাকার রোগীরা বিনামূল্যে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ পান।
আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিশেষ করে হৃদরোগ ও মেডিসিন সংক্রান্ত জটিলতায় ভোগা রোগীরা এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন। রোগীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন আরও সেবামূলক কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। রইচপুর সমাজ কল্যাণ যুব পরিষদ এবং ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডকে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার অনেক মানুষ উপকৃত হয়েছেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments