স্টাফ রিপোটার: আাজ ১৪ই জুলাই। সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যু বার্ষিকী। আজ দেশব্যাপী তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
পল্লীবন্ধুর স্মরণে জাতীয় পার্টি সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজ সকাল ৯ঃ০০ ঘটিকায় প্রয়াত চেয়ারম্যান'এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এম পি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এম পি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যান এর উপদেষ্টা নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এম পি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, লিয়াকত হোসেন চাকলাদার, ক্রিড়া সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, আজাহারুল ইসলাম সরকার, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম শেখ সদস্য আলহাজ্ব শাহজাহান মিয়া, শেখ মোঃ সরোয়ার, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান হোসেন ভুইয়া রাজু, এডভোকেট উজ্জ্বল, মোঃ জাকির হোসেন প্রমুখ। এর পর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টি মহানগর উত্তর, দক্ষিণ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন পর্যায়ের এরশাদ প্রেমিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরবর্তীতে প্রয়াত পল্লীবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও দো'আ অনুষ্ঠিত হয়। দো'আ মাহফিল পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারি ইছারুহুল্লাহ আসিফ।
বিকাল তিনটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনিস্টিউটে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এম পি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments