অনিক রায়, ফরিদপুর অফিস: বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন নিয়োগ পদ্ধতির আওতায় ফরিদপুর জেলায় তিনদিনব্যাপী নিয়োগ কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল ২০২৬ তারিখে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত বিভিন্ন ধাপের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ নীতিমালা অনুযায়ী প্রার্থীদের প্রথমে Physical Endurance Test (PET) বা শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য PET পরীক্ষায় মোট সাতটি ইভেন্ট নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ-আপ, ১৬০০/১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং।
প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা একটি নির্দেশনামূলক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে “নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা” শিরোনামে দেখা যাবে। আগ্রহী প্রার্থীদের ভিডিওটি দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে এবং কোনো ধরনের তদবির, অবৈধ প্রভাব বা দুর্নীতির সুযোগ নেই।
এ ছাড়া প্রার্থী ও তাদের অভিভাবকদের প্রতারকচক্র বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। এ ধরনের কোনো প্রতারণার অভিযোগ পাওয়া গেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments