ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, “আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই পরিচালনাকারী ও গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একটি দল। অর্থ ও পেশিশক্তির বিপরীতে দাঁড়িয়ে আমরা গণমানুষের অধিকারের পক্ষে রাজনীতি করি। আগামী নির্বাচনেও গণমানুষের নিজস্ব শক্তি ও গণআন্দোলনের শক্তি গড়ে তোলার লক্ষ্যে আমরা মানুষের কাছে যাব।
আমরা আগামী নির্বাচনে আমাদের দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করলাম। পরবর্তীতে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। আশা করি দেশের জনগণ আমাদের দলকে সমর্থনের পাশাপাশি নির্বাচনী তহবিলে অর্থ দিয়েও সহযোগিতা করবেন।”
প্রার্থীদের তালিকা দেয়া হলো।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments