উজিরপুর প্রতিনিধিঃ চাকুরী দেয়ার কথা বলে কিশোরীকে উজিরপুরে আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ। থানায় মামলা দায়ের। গত সোমবার রাতে ওই কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় বহু বিবাহিত নারী লোভী মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করেছে। জানা যায় ধর্ষক বরিশাল বিমানবন্দর থানার পাংশা গ্রামের আঃ ছালাম হাওলাদারের পুত্র । মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার সোবহান পাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে(১৭) বাবা-মায়ের সাথে অভিমান করে গত রবিবার বরিশাল সদরে বান্ধবী ফাতেমার কাছে চাকরির খোজে চলে আসে। ফাতেমা ওই দিন সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতা বাজারের ব্রিজের পাশে স্বপন মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া প্রতারক মাসুম হাওলাদারের কাছে চাকুরী দেয়ার কথা বলে নিয়ে আসে। ওই রাতে মাসুম (৩২) কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। গত সোমবার সকালে মাসুমের দ্বিতীয় স্ত্রী রুমানা ধর্ষনের বিষয় জানতে পেরে ওই কিশোরীকে বাপের বাড়ী বরগুনাতে যাওয়ার জন্য ২ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দেয়। কিশোরী বাড়িতে না গিয়ে বরিশাল কোতোয়ালি থানায় হাজির হয় এবং তাকে ধর্ষন করা হয়েছে বলে ওসিকে জানালে তিনি উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদকে জানায়। এরপর উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদের নির্দেশে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ১৩ সেপ্টেম্বর রাতে কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষন মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান ওই কিশোরীকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্ত আসামি মাছুমকে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments