আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক মেরামতের কাজ অনিয়মের অভিযোগ উঠেছে । নিম্নমানের কাজ করে ২ কোটি টাকা হরিলুটের পাঁয়তারা চলছে। জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কোয়ারিরোড থেকে ঝিনাইগাতী উপজেলা সদর পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার সওজের সড়ক দীর্ঘদিন ধরে যানচলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। ফলে এ সড়কে যাতায়াতকারি যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সম্প্রতি সড়কটি সংস্কার কাজ হাতে নেয় শেরপুরের সড়ক ও জনপদ বিভাগ। প্রায় ২ কোটি টাকার ব্যয়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারও নিয়োগ দেয়া হয়।
টাংগাইলের মেসার্স ভুইয়া কনাক্ট্রাশনের স্বত্বাধিকারী গোপালপুরের কাজি লিয়াকত কাজটি পান।
২ মার্চ থেকে শুরু হয়ে সড়ক সংস্কার কাজ। শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের তদারকিতেই চলছে সংস্কার কাজ । কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন নিয়মমাফিক কাজ না করে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্থানীয়বাসীন্দাদের। স্থানীরা জানান,ঠিকাদের লোকজন বিটুমিন কম ব্যবহার করে ও নিয়মের তুলনায় পাথর কম ব্যবহার করে ২ কোটি টাকা হরিলুটের পাঁয়তারা করে আসছেন। অভিযোগে প্রকাশ ঠিকাদারের লোকজন জবহুল স্থানে কিছু কিছু স্থানে সংস্কার কাজ করে অন্যান্য স্থানগুলোতে নিম্নমানারের কাজ করা হয়েছে। বিটুমিন কম ব্যবহার করায় নির্মান কাজ শেষ না হতেই পাথর উঠে যাচ্ছে। কাজের ফিনিসিং ও হয়নি। বিভিন্ন স্থানে রয়েছে খানাখন্দভরা। ঝিনাইগাতীর আবুল বাশার, বিল্লাল হোসেন, আনিস আহমেদ ও শেরপুর সদরের পলাশ মিয়াসহ গ্রামবাসীরা সড়ক সংস্কার কাজে বিটুমিন কম ব্যবহারের বিষয়টি সরেজমিনে অনুসন্ধান ও পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লিয়াকত আলী বলেন সঠিকভাবেই নির্মাণ কাজ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ সত্য নয়। এব্যাপারে সড়কও জনপদ বিভাগের শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো,শাকিরুল ইসলামের সাথে কথা হলে বিষয়টি তিনি দেখবেন বলে জানান। কিন্তু অজ্ঞাত কারণে তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেননি। সংস্কার কাজের সিডিউলের বিষয়ে জানতে চাইলে। তিনি অফিসে এসে জানার জন্য বলেন ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments