স্টাফ রিপোর্টার: কোরবানীর পশুর চামড়ার প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। রাজধানীর লালবাগের পোস্তায় প্রতিটি গরুর চামড়া আকারভেদে ৪শ থেকে সাড়ে ৮শ টাকায় বিক্রি করছে। আর খাসির চামড়া বিক্রি হচ্ছে প্রতিটি ১০ টাকায়। এবারে চামড়া সংগ্রহ গতবারের চেয়ে কম হবে বলেছেন চামড়া ব্যবসায়ী সমিতি।
শুক্রবার ঈদের প্রথমদিনে সকাল থেকে চামড়া আসতে শুরু করে রাজধানীর লালবাগের পোস্তায়। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকা থেকে এসব চামড়া এনে জড়ো করেন মৌসুমী ব্যবসায়ীরা।
পোস্তায় মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে ৪শ এবং বড় আকারের গরুর চামড়া সাড়ে ৮শ টাকায় বিক্রি হচ্ছে। আর ছাগলের চামড়া দাম নেই বলেলেই চলে। মাত্র ১০টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমী ব্যবসায়ীরা বলেছেন গত বছরের তুলনায় এবার চামড়া দাম পাচ্ছেন না তারা। এজন্য তারা মধ্যস্বত্বভােগীদের দৌরাত্ম্যকে দায়ী করেছেন।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, আমাদের লক্ষ্যমাত্রা এখন যেটা আছে, গতবার ১ লাখ ছিল, এবার ১০ থেকে ২০ ভাগ কমে যাওয়ার শঙ্কা আছে।
সরকার এবার রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০-৬৫ টাকা এবং টাকার বাইরে ৫৫-৬০ টাকা নির্ধারণ করেছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments