কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যুবাষিকী পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনা সভা দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, মোহসীন পারভেজ, সাংবাদিক মো, এনামুল হক, মিলন কর্মকার রাজু, কলাপাড়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ বিপু , কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এস কে রঞ্জন, সাবেক সভাপতি এইচ আর মুক্তা , সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ইমন আল আহসান, নীল রতন কুন্ডু প্রমুখ।
বক্তারা বক্তব্যে নুরুল ইসলাম ছিলেন শিল্প জগতের সম্রাট। তার দেশের বাইরে কোন বিনিয়োগ নেই। একারনে তাকে বলা হয় বাংলাদেশি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করেছে। তিনি যেমন ছিলেন শিল্পপ্রতি তেমনি ছিলেন দানবীর। সবশেষে মরহুম এর অত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন গণমাধ্যম কমী মাওলানা ফোকানুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments