কলাপাড়া(পটুযাখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার কচ্ছপখালী লেকের পরিস্কার পরিছন্ন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এর উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফিন। এর পর পরই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় শতাধিক সদস্য নেমে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির,পৌর জামায়েত ইসলামী’র আমির মাওলানা শহিদুল ইসলাম,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উলেøখ্য, এ লেকটি কুয়াকাটার পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত। ময়লা আবর্জনা সহ কচুরিপানায় ভরা ছিল। এর ফলে কচ্ছপখালী লেকটি সৌন্দর্য হারচ্ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়ায় পর্যটন সংশিøষ্টরা সাধুবাদ জানিয়েছেন কুয়াকাটা পৌরসভাকে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments