ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের বই পাঠের অভ্যাস গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে বই বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। কর্মসূচির আওতায় প্রথম ধাপে বঙ্গবন্ধুর লেখা ❝অসমাপ্ত আত্মজীবনী❞ বই বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, রতন রায়, মেজবাহুল ইসলামসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন হল ও ইউনিটের নেতাকর্মীরা।
বই বিতরণ কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু তার সারা জীবনের রাজনৈতিক ইতিহাস লিখে গেছেন অসমাপ্ত আত্মজীবনী বইটিতে। আমরা তরুন প্রজন্মের কাছে এই বই পৌছে দিতে চাই যেন শিক্ষার্থীরা এই বই থেকে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারে; বঙ্গবন্ধু কে ধারন করতে পারে এবং তার মতো করে জীবন আদর্শে নিজেকে তৈরী করতে পারে।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটা সময় স্বদেশের মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার সংগ্রামী জীবনের লিপিবদ্ধ করে গেছেন "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটিতে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বইটি শিক্ষার্থীদের উপহার দিচ্ছি যাতে তারা একটি জাতি গড়ার পেছনে জাতির পিতার যে অবদান, তা জানতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments