চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড়ি মানুষের ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। তিনি বলেন, এর আগের কোনো সরকারই পাহাড়ি জনগণের জন্য এতো উন্নয়ন করে নাই।
আজ বান্দরবান জেলার লামা উপজেলা টাউন হল প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ৬টি সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
লামা মাস্টার পাড়ায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটেইনিং দেয়াল নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলসকরণ, ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে লামা কলিঙ্গাবিল মাস্টার খলিফার বাড়ী থেকে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে লামা চেয়ারম্যান পাড়া কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ, ২৫ লাখ টাকা ব্যয়ে লামা ছাগল খাইয়া জামে মসজিদের টাইলস ও মাদ্রাসা নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে বড় নুনার বিল কেন্দ্রীয় কবরস্থানে ভূমি উন্নয়নসহ সীমানা প্রাচীর নির্মাণ, ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা আলীয়া এতিমখানার ভবন নির্মাণ এবং ৩৫ লাখ টাকা ব্যয়ে লামা রাজবাড়ী জামে মসজিদের সমাপ্তকৃত নির্মাণ কাজ উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যের মধ্যে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহির, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ত্রিদীপ কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments