বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. এস এম শামীম রেজা (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।
তফসিল অনুযায়ী নির্বাচনের বিভিন্ন ধাপ নিম্নরূপ:
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫
খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট ২০২৫, বিকাল ৪টা পর্যন্ত।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, বিকাল ৪টা।
মনোনয়নপত্র বিতরণ: ১২ আগস্ট ২০২৫ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত। (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)।
মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫ বিকাল ৩টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই: ২০ আগস্ট ২০২৫
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ দুপুর ১টা।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫ দুপুর ১টা পর্যন্ত।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ বিকাল ৪টা
ভোট গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫।(সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত )।
ভোট গণনা ও ফলাফল প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫। (ভোট গ্রহণের পরপরই)
হল সংসদ: সংশ্লিষ্ট কেন্দ্রে
ডাকসু: সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভাকক্ষে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments