মোঃ মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অসহায় দুস্হ হিন্দু সম্প্রদায়ের মধ্যে থানাও পৌর বিএনপির উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৬শে সেপ্টেম্বর) সকাল ১০টার সময় কালিবাড়ি পূজা মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি দৈবপ্রসাদ মৈত্রের সভাপতিত্বে উপজেলার কালিবাড়ি পূজা মন্দির প্রাঙ্গনে এ বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশ একটি সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মের উৎসব পালন করতে পারবে, আপনারা নিশ্চিন্তে আপনাদের উৎসব পালন করবেন।
তিনি আরো বলেন, অতীতের সরকারের সময়ে এদেশের হিন্দু সম্প্রদায়ের অনেকে অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করেছে ক্ষেত্রে আমি বলতে চাই আপনারা কোন ভয় পাবেন না, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে তার ৩১দফা বাস্তবায়নে সকল ধর্মের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তাই আপনারা আপনাদের যে কোন সমস্যার কথা আমাদেরকে জানাবেন। আমি সহ আমাদের দলের সকল নেতা কর্মীরা আপনাদের
পাশে থাকবে।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল শাহ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, কালিবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, মাহতাব উদ্দিন কলেজের সাবেক শিক্ষক শশাঙ্ক কুমার ছানাসহ প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল,ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আহেদ আলী লস্কর, জবেদ আলীসহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments