মোংলা থেকে মোঃ নূর আলমঃ করোনা ভাইরাসজনিত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যের শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র পক্ষ থেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জুলাই সোমবার সকালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় অক্সিজেন কনসেনট্রেটর প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র পরিচালক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, একাত্তর টেলিভিশন মোংলা সংবাদদাতা মোঃ এনামুল হক, সংবাদকর্মী মোঃ সুজন ও শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক ছাত্রলীগ নেতা সানি। অক্সিজেন কনসেনট্রেটর প্রদানকালে স্বাস্থ্যকর্মীদের তাৎক্ষণিক সমাবেশে বক্তারা বলেন অক্সিজেন’র অভাবে যেন কোন রোগীর ভোগান্তি না হয়। শেখ কামরুজ্জামান জসিম বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র যে কোন প্রয়োজনে সাড়া দিতে প্রস্তুত আছে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বলেন করোনা যোদ্ধা শেখ কামরুজ্জামান জসিম প্রতিদিনের মতো তার জন্মদিনেও করোনা রোগীর স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। অন্যদিকে সোমবার সকালে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’র পরিচালক আওয়ামীলীগ নেতা শেখ কামরুজ্জামান জসিম তার জন্মদিন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল করোনা রোগীকে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য সামগ্রী প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments