মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে দুটি মোটর সাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এবং অপর মোটরসাইকেল থাকা আরো দুই যুবক গুরুতর আহত হতে রামেক হাসপাতালে ভর্তি আছে।
শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার বসস্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী নগরীর লক্ষিপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের জাহিদ হোসেন (২০)। অপরদিকে আহতরা হলেন, রাজপাড়া চারখুটা মোড় এলাকার নরুলের ছেলে বন্য (২৫), ও ভাটাপাড়া এলাকার রাফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ী বসন্তপুর নাইস ভাটা ও ড্রাগন ফলের বাগানের পাশে দুইটি মোটরসাইকেল রাজশাহী থেকে গোপালপুর মিষ্টির দোকানের দিকে যাচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী সাগর অটো রাইস মিলের ট্রাক রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট ২০-৩২০০ সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।
এসময় দুটি মোটরসাইকেল দুর্ঘটনার সময় ট্রাকের ভিতর ঢুকে যায়। তাহার মধ্যে সুজুকি জিক্সার মোটরসাইকেল কালো রংয়ের দুই জন আরোহী ঘটনা স্থলেই মারা যায়।
অপরদিকে, আরেকটি মোটরসাইকেল টিভিএস লাল রঙের দুইজন আরোহী গুরুতর আহত হয়। ঘটনার পরেই গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী মডেল থানা এবং গোদাগাড়ী ট্রাফিক পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয়।
মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ৩ টার দিকে মহাসড়কের বসন্তপুর এলাকায় এলাকায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দুটি আমাদের কাছে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments