মোংলা থেকে মোঃ নূর আলমঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে প্রথমমবার মোংলা বন্দরের স্থায়ী ও অস্থায়ী সকল কর্মচারীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। মোংলা বন্দরে কর্মরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী, আনসার, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ও বন্দরের আওতাধীন মসজিদগুলোর ইমাম-মোয়াজ্জেম মিলে সর্বমোট ১২০০ কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৩ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল ১ কেজি চিনি, তেল ৩ লিটার (ফ্রেশ), লাচ্ছা সেমাই ১ প্যাকেট (১ কেজি), গুড়ো দুধ ৫০০ গ্রাম।
শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে কর্মচারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ( হারবার ও মেরিন ) ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান, সদস্য ( প্রকৌশল ও উন্নয়ন ) ড. এ. কে. এম. আনিসুর রহমান, ও সচিব ( ভারপ্রাপ্ত পরিচালক প্রশাসন ) কালাচাঁদ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগন, সিবিএ নেতৃবৃন্দ ও মোংলা বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। প্রধান অতিথি বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হলো। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, কর্মচারীরা হচ্ছে বন্দরের প্রাণশক্তি। এককভাবে কাজ করলে সফল হওয়া কঠিন তাই বন্দরের উন্নয়নের জন্য সকলকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments