বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী আজ ০৪ মার্চ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোসিওলজি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, সোসিওলজি এলামনাই এসোসিয়েশন ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান প্রমুখ বক্তব্য রাখেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য এলামনাইদের প্রতি আহ্বান জানান। মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান তুলে ধরে তিনি বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজেও এই বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য এলামনাইদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে কোন শিক্ষার্থীর পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিশেষায়িত গবেষণায় অর্থায়ন করার জন্যও তিনি এলামনাইদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments