সিলেট অফিস: অপরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে খোয়াই নদীকে সংকটে ফেলা হয়েছে। নদীর দু'পাশে বন্যা প্রতিরোধ বাধ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। নদীর তীর বিনষ্টের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। তাই সমাধান পেতে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে।
আজ ২০ জুন (শুক্রবার) বেলা ১১ টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর একটি প্রতিনিধি দল খোয়াই নদীর পূর্ব ভাদৈ এলাকার ক্ষতিগ্রস্ত বাধ পরিদর্শনকালে এ মন্তব্য করেন।
ধরা'র কেন্দ্রীয় সদস্যসচিব শরীফ জামিলের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, ধরা হবিগঞ্জের উপদেষ্টা এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আহবায়ক কবি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় প্রতিনিধি দল স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন।
ধরা'র কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল বলেন, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে কিভাবে নদীর গতিপথ পরিবর্তন করে বিভিন্ন জনপদে ভাঙন ও মানবিক বিপর্যয় তৈরি করে তার প্রকৃষ্ট উদাহরণ খোয়াই নদীর এই অংশ। শুধু বাঁধ মেরামত কিংবা বালু উত্তোলন বন্ধ করে নয়; নদীকে তার মূল গতিপথে ফিরিয়ে না দিলে এই ভাঙ্গন স্থায়ীভাবে রোধ করা অসম্ভব। তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'র সংগঠক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বছরের পর বছর বাঁধ মেরামত করে খোয়াই নদীর বান থেকে পরিত্রান পাওয়া সম্ভব নয়। অতীতে বাঁধ নির্মাণের জন্য নদীর তীর থেকে মাটি উত্তোলনের মাধ্যমে সৃষ্ট খাল একটা সময় নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। ভাদৈ ও তেঘরিয়া এলাকায় সরজমিনে দেখা যায় খোয়াই নদীর মূল গর্ভে বিরাট চর সৃষ্টি হয়েছে, অপরদিকে সৃষ্ট খালে প্রবাহিত হচ্ছে মূল নদীটি। তাই ইকোলজিক্যাল মরফোলজি বিবেচনায় এনে পূর্বতন ভূমি রেকর্ড পর্যালোচনা করে মূল নদীর জায়গায় নদীর পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, খোয়াই নদীর বিভিন্ন স্থান থেকে যন্ত্র দ্বারা নির্বিচারে বালু - মাটি উত্তোলন করে নদী ও নদীতীর ঝুঁকিপূর্ণ করে রাখা হয়েছে। বর্ষা মৌসুম কিংবা অন্য যেকোনো সময় নদীতে বান দেখা দেয়। অনেক সময় নদী তীর ভেঙে লোকালয়ে পানি ঢুকে। সৃষ্টি বন্যায় মানুষের জান মাল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এসময় নদী তীরের বসবাসকারী জনগণকে আতঙ্কে উৎকণ্ঠায় থাকতে হয়। এটা চলছে বছরের পর বছর যুগের পর যুগ ধরে। স্থায়ী কোন সমাধান আসছে না। যত্রতত্র বালু উত্তোলনের মাধ্যমে সংকট আরো ঘনিভূত হচ্ছে। এক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক স্থায়ী সমাধানের বিকল্প নেই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments