রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আ. জলিল (৫০( নামের পক্ষাঘাতগ্রস্থ এক রোগীকে মুখোশধারী দুর্বৃত্তরা বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ অমানবিক ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ আ. জলিলের বাসায় ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে তাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার শিশুপুত্র আব্দুর রহমানের ডাক চিৎকার শুনে প্রতিবেশীর ঘরে থাকা স্ত্রী রিমা বেগম ও বড় ছেলে অনীক ছুটে আসেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মুখোশধারী দুর্বৃত্তরা বাসার পিছনের বাগান থেকে দৌঁড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আ. জলিলকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুল জলিলের স্ত্রী রিমা বেগম জানান,ওই এলাকার ইউনুসসহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি গাছ বিক্রিতে তারা বাঁধা দেয়। এনিয়ে থানায় শালিসী চলমান রয়েছে। এর আগেও তার স্বামীকে একাধিকবার পিটিয়ে আহত করা হয়েছে। গাছে বেঁধেও তাকে নির্যাতন করা হয়েছে। হামলায় মাথায় আঘাতের কারনে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় রয়েছেন। ওই একই চক্র মুখোশ পড়ে এবারও তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments