ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা থানা পুলিশ গতকাল রবিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার জামিরা এলাকার এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে কেদার বিশ্বাস ওরফে আবু হেনা গাজী (৬৮) নামের এক বয়োবৃদ্ধকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, গত ১০ ডিসেম্বর উপজেলার জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির জনৈকা ছাত্রী সকাল সাড়ে ৮ টায় সাইকেলযোগে স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে সাইকেল নষ্ট হয়ে যায়। এ সময় আবু হেনা স্কুল ছাত্রীর সাইকেল মেরামত করে দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। পরে, আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং- ৯, তারিখ- ১০/১২/২১ ইং) দায়ের করে। পুলিশ গতকাল গ্রেফতারকৃ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments