স্টাফ রিপোর্টার: সাবেক মন্ত্রী রাশেদ কান মেননকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়ে আদেশ দিয়েছে আদালত।শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্টেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল ওয়াদুদকে হত্যার অভিযোগে রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় এই আদেশ দেওয়া হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামীপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।রাষ্ট্র পক্ষ এর বিরোধীতা করে। উভয়ের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামালার অভিযোগে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্য এবং নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের প্রতিরোধ ও দেখামাত্র সরাসরি গুলি করে নিধনের ঘোষণা দেন।ফলশ্রুতিতে আসামীরা গত ১৯ জুলাই বিকেল ৫টায় রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড়ের পশ্চিম পাশে নিউমার্কেটের ১ নং গেটের সামনে রাস্তার উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসামীদের ইন্ধন ও পরিকল্পনায় সরাসরি নির্দেশে নিরাপরাধ মানুষের উপর দেশীয় ও বিদেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেনেড,টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মুসা, মাঈনুদ্দিন, শাহদাত হোসেন,আবার হোসেনসহ অনকে ছাত্র-জনতা ও পথচারী আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, তাদের মধ্যে ভিকটিম আবদুল ওয়াদুদ নিউ মার্কেট থানধীন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফরার পথে নিউমার্কেট ১নং গেটের সামনে পাকা রাস্তার উপর আসামীদের এলোপাতাড়ি গুরিতে তার মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ড ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলায় তাকে আসামী করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments