নজরুল ইসলাম তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ সাতক্ষীরার তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি’র নির্বাচন শনিবার (৯ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার তালা উপজেলা সংবাদদাতা গাজী জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উপজেলা আনছার ভিডিপি হলরুমে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সমিতির ২৩০ জন সদস্য ভোটারের মধ্যে ২১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সভাপতি পদে আব্দুর রহমান চেয়ার প্রতিক নিয়ে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ছাতা প্রতিকে পান ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে গাজী জাহিদুর রহমান হারিকেন প্রতিকে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তালেব মাছ প্রতিকে পান ৭৪ ভোট। সহ-সভাপতি পদে মোঃ কামরুল ইসলাম ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখর চন্দ্র দেবনাথ দেয়ালঘড়ি প্রতিকে পান ৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে স্বপন কুমার মিত্র হাতপাখা প্রতিকে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সূর্যকান্ত পাল কাপপিরিচ পদে পান ৯৩ ভোট। পরিচালক পদে এম এম মুজিবুর রহমান বই প্রতিকে ৯৭ ভোট ও সাইদুর রহমান মোরগ প্রতিকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। শ্রীকান্ত কুমার সরকার আম প্রতিকে ৮০ ভোট ও এম এম ইয়ামিন বল প্রতিকে পান ৮০ ভোট। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, অজয় কুমার ঘোষ ও মামুনুর রহমান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments