মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার: ঢাকা জেলা উত্তর পুলিশের (ডিবি) পৃথক অভিযানে এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪’শ পিস ইয়াবা ও ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন। এর আগে ঢাকার আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর, কবিরপুরের বুড়িরটেক ও ধামরাইয়ের কাওয়ালী পাড়ার হাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা থানার মধুইল এলাকার মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে মোঃ আবুল কালাম (৫৬), জামালপুর জেলার সদর থানার নন্দী বাজার এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে ফজিলা বেগম (৩৫), ঢাকা জেলার ধামরাই থানার হাজীপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ কাউসার মিয়া (৩২)।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পূর্ব ডেন্ডাবর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে ফজিলা বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ধামরাইয়ের কাওয়ালী পাড়ার হাজিপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আলমগীর হোসেন ও কাউসার মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি অভিযানে এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া ও ধামরাই থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments