আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভারুয়া গ্রামে ১৫/১১/২০২২ ইং তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক সকাল ৯ ঘটিকায় আবাদী জমির উপর দিয়ে পাওয়ার টিলার নিয়ে যাওয়ার সময় জমির মালিক আব্দুল কুদ্দুছ(৫৯) নিষেধ করলে মোঃ সিদ্দিক মিয়া (৪০)জমির মালিক আব্দুল কুদ্দুছসহ তাদের পরিবারকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকি প্রদান করে।
আব্দুল কুদ্দুছ বলেন এরপর ১৬/১১/২০২২ ইং তারিখ রোজ বুধবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় মোঃ সিদ্দিক মিয়া পরিকল্পিতভাবে মোঃ মিজান(৩০), আবুল কালাম(৫০),মনির(৩৫),মোঃ জয়নাল(৩০),আসু(৩২) ও
সোহেলসহ(৩৩)আকস্মিকভাবে মোঃ রিফাত(১৫),মোছাঃ আকলিমা(২৫)মোছাঃ রোকসানা(২১)ও রেজিয়া বেগম(৪৮) এবং আমি আব্দুল কুদ্দুছের উপর ব্যাপকভাবে হামলা করে এবং মারধর করে।মারধর করার পর আমরা ঝিনাইগাতী উপজেলার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি।বিশেষ করে আমার গর্ভবতী মেয়ে মোছাঃ আকলিমা খাতুনকে পেটে আঘাত করার পর সে ব্যাপকভাবে অসুস্থ হয়ে পরে। তারপরও মোঃ সিদ্দিক মিয়া আমাদের বিভিন্ন ভাবেই হুমকি দিয়ে আসে।
আব্দুল কুদ্দুছ বলেন, এরপর আমি বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি জিডি করি এবং কিছুদিন পর নিরুপায় হয়ে শেরপুর কোর্টে একটি সাত ধারার মামলা করি।সাত ধারার মামলার নোটিশ পাওয়ার পর মোঃ সিদ্দিক পরিকল্পনা করে আমিসহ আমার পরিবারের কয়েকজন নিরহ মানুষের উপর লুটপাটের মিথ্যা মামলা করে।
আব্দুল কুদ্দুছ বলেন মোঃ সিদ্দিক মিয়া পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে যে লুটপাটের মামলাটি করে তা সম্পুর্ণ মিথ্যা ও বানুয়াট।
এরপর সাংবাদিকরা মোঃ সিদ্দিকের সাথে বাড়িতে গিয়ে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments