স্টাফ রিপোটার: নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর ঘুরে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা নটরডেম কলেজের গেইটের সামনে এসে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করে।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহবায়ক হান্নান মজুমদার, রুহুল আমিন, আরমান হোসেন বাপ্পি, রাজিব পাটোয়ারী, রাশিদ তানজীম, রমনা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শিকদার, সদস্য সচিব রাজিব আহমেদ রাজু, হাজারীবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আজিম উদ্দিন আবিদ, শাহজাহানপুর থানা ছাত্রদলের ফাহিম আহমদ, পল্টন থানা ছাত্রদলের সদস্য সচিব মওদুদ আহমেদ, খিলগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল, সবুজবাগ থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু ইউসুফ সুমন, মতিঝিল থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল নোমান রনি, কলাবাগান থানা ছাত্রদলের সদস্য সচিব রবিন বাকাউল, শাহবাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, নিউ মডেল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মালেক জয়, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments