স্টাফ রিপোর্টার: শক্তি প্রয়োগে শ্রমিক আন্দোলন দমনের অপচর্চা বন্ধে প্রয়োজনীয় সংস্কার, বাজারদরের সাথে সঙ্গতি রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ, মজুরি আন্দোলনে শ্রমিক হত্যার বিচার, আই.এল.ও কনভেনশন ১২১, ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুস্বাক্ষর, হাইকোর্টের ২০০৯ সালের রায়ের আলোকে প্রতিটি কারখানায় নিপীড়ন বিরোধী কমিটি গঠন, ঝুঁট সন্ত্রাসী ও দালাল লালন এবং সালিসের নামে শ্রমিক ঠকানোর অপচর্চা বন্ধ, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, ইন্ডষ্ট্রীয়াল পুলিশ ও শ্রম আদালতের প্রয়োজনীয় সংস্কার, শ্রম আইন ও বিধিমালার শ্রমিক স্বার্থ বিরোধী কালা কানুন বাতিল করে শ্রম আইনে আই.এল.ও কনভেনশনসমূহের প্রতিফলন ও মালিকের স্থাবর-অস্থাবর সম্পদ থেকে শ্রমিকের পাওনা পরিশোধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংশোধন এবং বিদেশে টাকা পাচারকারী মালিকদের চিহ্নিত করে শাস্তি ও পাচারকৃত অর্থ উদ্ধার করে শ্রমিক কল্যাণে ব্যায় করতে ব্যবস্থা গ্রহণের পাশাপশি তৈরি পোশাক ক্রেতাদের ইথিক্যাল ট্রেডিং নিশ্চিত করার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আজ ১৬ আগষ্ট ২০২৪ শুক্রবার, সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুৃষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক কাজী রুহুল আমিন। বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, নির্বাহী সদস্য আল আমিন হাওলাদার শ্রাবণ, রুহুল আমিন সোহাগ, মোহাম্মদ সোহেল, আনোয়ার খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments