বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত হামিদুরে ছেলে কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রান্নাঘরের চুলাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতঘর, গোয়ালঘর, রান্নাঘর ও গবাদি পশু।
মঙ্গলবার দুপুরে ওই গ্রামের লুতফর রহমান জানান, পরিবারের তখন কেউ বাসায় ছিলোনা। শুধু মাসুদ রানার বউ রান্না করছিলেন। এসময় ছোট শিশু কান্নাকাটি শুরু করলে তাকে বুকের দুধ খাওয়ার জন্য বাইয়ে যান।
হঠাৎ তার বাড়ির দিকে ধোঁয়া দেখতে পেয়ে আশেপাশের সবাই বাড়ির দিকে ছুটে আসেন। দেখতে পান তার রান্নাঘর, গরুর গোশাল ঘর ও বসতঘর পুড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। চোখের সামনে পুড়ে যেতে দেখেন বিদেশি গাভী গরু । আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।
নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল মাস্টার বলেন, আগুন লাগার ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাসুদ রানার বসতঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে গেছে।
রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল এপ্রতিনিধিকে জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক টাকার মত।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments