বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের দীর্ঘদিনের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিক রাহাদ সুমনের শুভ জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টায় বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন প্রমুুখ। বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, রিয়াজ তালুকদার,আক্তার হোসেন,কবি রুহুল আমিন চৌধুরী,সওজ’র সাবেক কর্মকর্তা মো. ইউসুফ,ব্যাংকার মো. দুলাল,সংসদ সদস্যের এপিএস জসিম মোল্লা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝি,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন, যুবলীগ নেতা মহসিন রেজা,তপু খান,মশিউর রহমান সুমন ও সিরাজুল ইসলাম মিঠু,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাপদক সুমন দেবনাথ,বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,বানারীপাড়া ছাত্রবন্ধন ফোরামের সভাপতি আক্তারুজ্জামান ডলার,বানারীপাড়া ব্লাড ব্যাংকের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। এদিকে রাত সাড়ে ৯টায় বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রেসক্লাবে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সাংবাদিক রাহাদ সুমনের জন্মদিন উদযাপন করা হয়। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,স্বপন মাঝি ও বেল্লাল হোসেন,বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাইদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে নির্ভীক সাংবাদিক রাহাদ সুমনের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভার্থী,সহকর্মী,বন্ধুৃ,প্রিয়জন ও স্বজনরা উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments