আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৩ মার্চ) দুপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা সভা শেষে লাল পতাকা নিয়ে এক বর্ণাঢ্য মিছিলে অংশ নেন দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ছমির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক আবু আহাম্মেদ খান বাবুল, সদস্য দেবনাথ চন্দ্র, সদর উপজেলার সভাপতি সোলায়মান আহাম্মেদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিছ আহাম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল থেকেছে অবিরাম। পাকিস্তান আমলে ২৪ বছর নিষিদ্ধ থাকার পরেও কমিউনিস্ট পার্টি কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যূত্থান ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। স্বাধীনতার পরেও বারবার এ দলের উপর আঘাত এসেছে। ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও কমিউনিস্ট পার্টি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments