সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সরিষাবাড়ী স্টেশন এলাকায় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্টেশন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রশীদ সমর্থক মিঠুর সাথে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সমর্থক লুৎফর রহমানের দলীয় প্রতীক নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের চার জন আহত হয়। আহতরা হলেন, মিঠু, লুৎফর রহমান, ফারুক হোসেন ও বেলাল হোসেন।
নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল জানান, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের লোকজন প্রথমে পরিকল্পিতভাবে সাবেক কমিশনার বেলালের উপর আক্রমণ চালালে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। এসময় বেলাল ও লুৎফর আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।
স্বতন্ত্রপ্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদ (ট্রাক প্রতীক) জানান, নৌকা সমর্থকরা আমার দুই কর্মীর ওপর হামলা করে গুরুতর আহত করে। এ আমার সমর্থক মিঠু সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, সকালে সরিষাবাড়ী স্টেশন এলাকায় প্রেসক্লাবের সামনে নৌকা সমর্থক ও স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রশীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments