রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: গিনেস ওয়ার্ল্ড বুকে পর পর দুইটি রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে। এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে। মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে ইতালির রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের নিপা। এর আগের বারেও ইতালিকে পেছনে ফেলেছিলেন তিনি।
নিপা জানান, ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম। তখনও ইতালিকে পেছনে ফেলে বাংলাদেশ এবং এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা বেশ কঠিন ছিলো। অনেক প্রাকটিসও করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।
বেসরকারি কোম্পানিতে কর্মরত নুসরাত জাহান বলেন, প্রথম রেকর্ড করার পর মানুষ নানা ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো।
নিপা আরও বলেন, ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, আমার শহরকে আমি রিপ্রেজেন্টে করার চেষ্টা করেছি। দু’বার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি। অনেক ধরণের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।
তিনি জানান, একটি রেকর্ড ২০২২ সালে এবং অপরটি ২০২৩ সালের মার্চের দিকে করলেও সার্টিফিকেট পেয়েছেন ডিসেম্বরে।
বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং অনার্স ও মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে করেছেন।
এদিকে নিপার পরিবারের স্বজনরা দুই দুই বার বিশ্ব রেকর্ড করায় বেজায় খুশি। কেননা বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুই দুই বার বিশ্ব রেকর্ড করেছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments