ডেস্ক রিপোর্ট: দীর্ঘ দুই বছর পর ঢাকা মহানগরীর শেরেবাংলানগর থানাধীন আগারগাঁও এলাকার ল্যাপটপ চুরির ঘটনার মূলহোতাসহ ২ দুইজন গ্রেফতার ও চোরাই ল্যাপটপ উদ্ধার করল পিবিআই উত্তর ঢাকা মেট্রো ।
মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ভোলার বোরহানউদ্দিন নয়া বাজারের আব্দুল্লাহ আল মামুন নোমান (৪২) কে ঢাকার কেরানীগঞ্জ ও আসামী কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার মোঃ মাসুদ আলী হেলাল (৩৭) কে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
জনৈক মোঃ তানিম হোসেন (২৯) পিতা-মোঃ আব্দুল কাদের, বাসা নং-১০৫/সি, ফ্ল্যাট নং-৬ বি, আগার ঢাকা শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন যে, গত ১০/১০/২০১৯ খ্রিঃ সকাল ০৮.৩০ ঘটিকা হতে বিকাল ১৭.৩০ ঘটিকা পর্যন্ত মধ্যবর্তী সময়ে তার বাসার দরজার তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার উল্লেখিত বাসা হতে একটি ল্যাপটপ ব্যাগসহ চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদীর নিকট অভিনব চোর চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে বাদীর নিকট মোবাইলে ফোন করে চোরাই ল্যাপটপ ফেরত দেওয়ার শর্তে বিকাশের মাধ্যমে টাকা দাবী করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে শেরেবাংলা থানার মামলা নং-৩০(১০)২০১৯, ধারা-৩৮০ রুজু হয়। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই গ্রহণ করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ আল মামুন নোমান একটি সংঘবদ্ধ চোরচক্রের মুল হোতা। সে কম বয়সী ছেলেদেরকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দলে নিয়ে আসে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন বাসা বাড়ি হতে অভিনব কৌশলে ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন মুল্যবান মালামাল চুরি করায়। পরবর্তীতে চোরাই মালামালের মালিকের ফোন নম্বর সংগ্রহ করে মালামাল ফেরত দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চোরাই মালামাল ঢাকা মহানগরীর মোতালেব প্লাজা ও স্টেডিয়াম মার্কেটে বিক্রি করে থাকে।
উক্ত চোর চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে জানিয়েছে পিবিআই ঢাকা মেট্রো উত্তর এর বিশেষ পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments