স্টাফ রিপোর্টার: গত ১৪ জানুয়ারি বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ স্বাস্থ্যজনিত নিয়মিত ফলোআপের জন্য দেশের বাহিরে যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলী।
রোববার কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহন করে তিনি বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের নেতৃবৃন্দের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহনকালে তিনি এই আহবান জানান। এসময় ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রব খান, যুগ্ম সাধারন সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক নকীব খান ও অমিত হাসান স্বপন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস এইচ সোহেল, বন ও পরিবেশ সম্পাদক হাসান মাহমুদ অপু, ভূমি সম্পাদক আশরাফ মোল্লা, সদস্য ফুজায়েল আহমেদ রানা, আনসার উদ্দিন মিন্টু, শরীফুল ইসলাম, মুক্তার হোসেন দেওয়ান, পল্টন থানার আহবায়ক মামুন হোসেন শামীম, ওয়ারী থানার সাধারণ সম্পাদক কুদরত আলী রিপন সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments