সাতক্ষীরাপ্রতিনিধি: বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বেতনা-মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা উপজেলা যুব পানি কমিটির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা উত্তরণ ও টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (SRBM)-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন যুব পানি কমিটির আল ইমরান ও সঞ্চালনা করেন সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এছাড়া, কেন্দ্রীয় পানি কমিটির সদস্য মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান, যুব পানি কমিটির সুমা খাতুন, মো. ফাতিনসহ স্থানীয় পরিবেশকর্মী, সাংবাদিক ও যুব সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত বাঁধের কারণে বেতনা ও মরিচ্চাপ নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যা নদীগুলোকে মৃতপ্রায় করে তুলেছে। দ্রুত টিআরএম বাস্তবায়ন করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
এছাড়া, বক্তারা সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। অতি বৃষ্টি, নদীর নাব্যতা হ্রাস ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত টিআরএম চালু, নদী খনন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments