স্টাফ রিপোটার: নিজ নিজ এলাকায় খেলাধূলায় ছাত্রদের মনযোগী করতে এবং মাদক- সন্ত্রাস প্রতিরোধ করার শপথের মধ্যদিয়
সুবর্ণগ্রামে মিলনমেলা করেছে ছাত্রলীগের সাবেক নেতারা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সাবেক নেতারা মিলিত হন রাজধানীর পাশ্ববর্তী জেলা নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়ার সুবর্ণগ্রাম রিসোর্টে।
জানা গেছে, প্রায় দেড় হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মিলনমেলাটি যেন আনন্দ উৎসবে রূপ নেয়। এতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাবেক ছাত্রনেতাদের নিয়ে এ মিলনমেলার যাত্রা শুরু হয় সকালেই। জাতীয় সংসদ ভবনের ন্যাম ভবনের সামনে থেকে ৮টি গাড়ি, ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের সামনে থেকে ৪টি গাড়ি, টিএসসি থেকে ১টি গাড়ি রূপগঞ্জের ভুলতা গাউছিয়া-সুবর্ণগ্রাম রিসোর্টে গাড়ি পৌঁছে যায়। সকালে নাস্তার পর নানা আয়োজনে মেতে থাকেন সাবেক ছাত্রনেতারা। তাদের গল্প গান আড্ডায় মুখর হয়ে উঠে সুবর্ণগ্রাম রিসোর্ট।
ছাত্রলীগের সাবেক নেতাদের মিলনমেলায় মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার, ছাত্রলীগের সাবেক নেতা মোল্লা মো. আবু কাওসার, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রলীগ নেতাদের এক ছাদের নিচে আনা ও আয়োজনের কাজটি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন হেলাল, হেমায়েত উদ্দিন, মোস্তাফিজুর রহমান জাহান, সাজ্জাদ হোসেন, তৌফিদুল ইসলাম বুলবুল, আরিফুল ইসলাম বাপ্পি, রাজিব হোসেন প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় নেতা এবিএম মাজহার, সাইফুল ইসলাম, রাশিদুল বাসার ডলার, ইসতিয়াক শিমুল, খায়রুল ইসলাম জুয়েল, জোবায়দুল হক রাসেল, সগীর আহমেদ, আরিফুজ্জামান টুটুল, দেলোয়ার হোসেন ফারুক, মেহেদী হাসান রনি, মশিউর রহমান রুবেল, শারমীন আক্তার, নিজাম চৌধুরী, শিহাব উদ্দিন, অসীম কুমার, মিজানুর রহমান জনি, নুরজাহান আক্তার সবুজ, শারমীন, নিঝুম, তানিয়া, মিরাজ হোসেন, সোহেল তালহা, আলমগীর হোসেন প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments