কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পানি সংকটে কারনে পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা চরম দূর্ভোগে পড়েছেন। গত ৪ দিন ধরে পানি সরবরাহের একমাত্র পাম্পটি বিকল হওয়ায় পুরুষ ও ডেঙ্গু ওয়ার্ডের বাথরুমের ট্যাপ থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এরফলে রোগীসহ স্বজনদের ভোগান্তিও বেড়ে গেছে। তারা বাহির থেকে পানি এনে জরুরি কাজ সারছেন। এছাড়া পানি কম ব্যবহার করায় বাথরুম থেকে দুর্গন্ধ ভেসে আসছে ওয়ার্ড গুলোতে। গত শুক্রবার থেকে ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের এমন অবস্থা সৃষ্টি হয়েছে।
ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ঝুমুর বেগম (২৮) বলেন, আমাদের পানি না হলে এক মিনিটও চলে না। বাহির থেকে তার স্বজনরা পানি এনে ব্যাবহার করছেন। পুরুষ ওয়ার্ডের রোগী মহিপুরের আতোয়া সরদার (৫৫) জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বাথরুমে পানি ছিলোনা। এখন পর্যন্ত পানি আসেনি। বর্তমানে টয়লেট থেকে দুর্ঘন্ধ ছড়ানোর কারনে আরো অস্বস্থিবোধ হচ্ছে। একই কথা বলেছেন হাসপাতালে ভর্তি সুমন হাওলাদার(৩৭), মিন্টু খান (২৮) ও হালিম (৫০) সহ আরো অনেকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ আগস্ট) হাসপাতালের পানির পাম্প মেশিনটি নষ্ট হওয়ার কারনে পানি উত্তোলন বন্ধ হয়ে যায়। এরপর স্থানীয় ব্যবস্থাপনায় পুরাতন মেশিন ঠিক করার ব্যবস্থ নেয়া হয়। কিন্তু বার বার প্রচেষ্টা সত্বেও মেশিনটি ঠিক করা সম্ভব হয়নি। তাই শনিবার (১৯ আগস্ট) জরুরী ভিক্তিতে নতুন সাবমারসিবল পাম্প জি,আই পাইপ স্থাপন করার জন্য পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এইচইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে চিঠি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার বলেন, পানির পাম্পে সমস্যা দেখা দিয়েছে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে। পাম্পের জন্য পানি সরবরাহের যে সমস্যা দেখা দিয়েছে সেটা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments