মোংলা থেকে মো. নূর আলমঃ ঈদকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিকক কর্মচারীদের বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল রবিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে ২ হাজার ৯শো শ্রমিক কর্মচারীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারীরা। বন্দরে জমাকৃত শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ দিয়ে এই খাদ্য সামগ্রীর আয়োজন করা হয়।
এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি, আলু, তেল, লবন, সেমাই ও দুধসহ সাড়ে ১৭ কেজি প্যাকেটের খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মো¯Íফা কামাল, উপ সচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান, তথ্য সহকারী খন্দকার মনিরুল ইসলাম, বন্দর ব্যবহারকারী সৈয়দ জাহিদ হোসেন, এম এ বাতেন, মোঃ মহসিন, মোস্তাক আহমেদ মিঠু, আফসার উদ্দিন রতন, মাহাবুবুর রহমান টুটুলসহ মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সভাপতি কালিপদ গুপ্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।
এসময় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্য বলেন, সব মানবিক বিপর্যয়ের কালে মোংলা বন্দরে কর্মরত সকল কর্মচারীদের পাশে থাকে বন্দর কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতেই বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষ এই আয়োজন করেছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments