সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে আগামী তিন বছরের জন্য জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এগারো সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সম্মেলনের উদ্বোধক হাবিব-উন-নবী খান সোহেল এই কমিটি ঘোষনা করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, শামীম আহাম্মেদ, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২০১৬ সালে জেলা বিএনপির শেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি হয়েছিলেন ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এবার তারা পূনরায় নির্বাচিত হলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments