ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকান্ড।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (০২ অক্টোবর ২০২৪) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশে গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামলকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৪, তাদের শাহীনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া ও পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজেদুল হক সুমন। গুম হওয়ার পর সাজেদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন। গুম হওয়ার এতো বছর পর আবারো গত ৩০ সেপ্টেম্বর ২০২৪, সেনাবাহিনীর পরিচয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুল হক সুমন এর ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। অভিযান পরিচালনার সময় অভিযান পরিচালনাকারীরা ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ পরিবারের সদস্যদের সাথে গালিগালাজ ও চরম অশালীন আচরণ করে। তারা বাসার ছোট্ট শিশুর সাথেও অমানুষের মতো আচরণ করে। বর্তমানে দেশ পতিত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নির্দয় শাসন—শোষণ থেকে মুক্তি পেলেও সানজিদা ইসলাম তুলি’র ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এই পরিবারটিকে হয়রানী করা বিপদগ্রস্ত একটি পরিবারের সাথে রসিকতা। বিগত আওয়ামী সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল। তিনি রাজনীতির সাথে জড়িত না হলেও কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকান্ড। এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর। ফ্যাসিষ্ট আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে, সেটিকে নিমূর্ল করতেই এ ধরণের ঘৃন্য ঘটনা ঘটানো হচ্ছে—যা খুবই উদ্বেগজনক।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার সাথে জড়িত কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধ করতে ইন্টেরিম গভর্ণমেন্ট জোরালো ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় আশাবাদী। গুমের শিকার পরিবারগুলোর গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি’র পরিবারের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, প্রতিবাদ সহ এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জোরালো আহবান জানাচ্ছি।”
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments