বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূর ক্লিনিকের মালিক এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম মাওলানা আবদুল আওয়ালের বকশীগঞ্জস্থ সরদারপাড়ার বাসায় চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চোরেরদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সাড়ে ৩ ভরি স্বর্ন, নগদ ১লাখ ৯৫ হাজার টাকা ও একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। দুই দিন আগেও একই বাসা থেকে লক্ষাধিক টাকা মূল্যের ২টি মোবাইল সেট চুরি হয়। ঘটনার সময় বাসায় কেউ ছিলোনা।
এব্যাপারে মাওলানা আবদুল আওয়ালের ছেলে সাব্বির আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার বকশীগঞ্জ থানার এস আই মানিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলমান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments