কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল গোলাম সাদেককে বরন এবং সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল সোহায়েল আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকালে বন্দরের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের দু'জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত গনমাধ্যমকর্মীরা বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যানকে মিডিয়া বান্ধব বলে ভূষিত করেন এবং নতুন চেয়ারম্যানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, আগামীকাল সদ্য বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে তার দায়িত্বভার বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। এর আগে গত ১২ এপ্রিল পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদকে বদলী করে চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান করা হয়। আর বিআইডব্লিউটির এর চেয়ারম্যান গোলাম সাদেককে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments