বশেমুরবিপ্রবি৷ প্রতিনিধি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ধর্ষণের বিচার ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিদাওয়াগুলো হল- দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকে গ্রেফতার ও নাম প্রকাশ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থীসহ উপাচার্যের উপর ন্যাক্কারজনক হামলায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এ হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের অবস্থান সম্পর্কে সরাসরি ভিডিও কনফারেন্সে অবগত করতে হবে, সকলের শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। এরপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments