চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা। খবর বাসস
মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম, তৃণমূল বিএনপি থেকে দীপক কুমার পালিত ও গণমুক্তি জোট থেকে রশিদ মিয়া।
মঙ্গলবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশা করছি চট্টগ্রাম-১০ আসনটি নেত্রীকে উপহার দেবো।’
এর আগে সোমবার (৩ জুলাই) রাতে দলীয় প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চুর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়। এ উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে ২৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘এ আসনের উপনির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।’
তিনি বলেন, ‘এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া)। ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ২০১টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএমের মাধ্যমে।’
সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন। আজ (৪ জুলাই) ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে ১২ জুলাই। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments