বোরহান উদ্দিন রব্বানী : ঢাকায় অধ্যায়ণরত কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর শিক্ষার্থীদের প্রাণের সংগঠন উইংসের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীণ বরণ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় ঢাকা ইউনিভার্সিটির সিরাজুল হক লেকচার হলে অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উইংসের উপদেষ্টা যথাক্রমে মোঃ এরফান উল্লাহ (অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জ), মোহাম্মদ আলী (ডাইরেক্টর-আইসিটি, এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী, বাংলাদেশ) এবং মহেশখালী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উইংসের সাবেক সফল সভাপতি ও সিনিয়র সদস্য মোশাররফ আজিজ, উইংসের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সদস্য তৌফিকুল হক সম্রাট। এছাড়াও ঢাবিস্থ মহেশখালীর আরেক সংগঠন ডুসামের সভাপতি হাসান শরিফ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য পর্ব শেষে, নবীণদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং সদস্যদের উইংসের আইডি কার্ড বিতরণ করা হয়। সর্বশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের সাথে উইংস পরিবারের সদস্যরা কেক কেটে উইংসের সফলতার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উইংসের সভাপতি নাঈম রহমান আকাশ ও সঞ্চালনা করেন উইংসের সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন এবং সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ রহমান সৌরভ।
সংগঠনের দীর্ঘায়ু কামনা করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments