কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে মৃত একটি কচ্ছপ। বুধবার শেষ বিকেলে সৈকতের গাজী বাড়ি সংলগ্ন এলাকায় এটিকে স্থানীয়রা দেখতে পায়। কচ্ছপটির শরীরর উপরের অংশে রোদে শুকিয়ে ছাল উঠে গেছে। এছাড়া পিছনের দু’পা কিছুটা বালুতে দেবে গেছে। আন্তর্জাতিক গবেষনা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিস-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি জলপাই রংয়ের মা কচ্ছপ। সমুদ্রের ট্রলিং অথবা জেলেদের জালে আটকা পরে মারা যেতে পারে। এ বিষয়টি তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।
মোটরসাইকেল চালক আঃ জলিল জানান, পর্যটক নিয়ে লেম্বুর বনে যাওয়ার সময় সৈকতে এ মৃত কচ্ছপটি দেখতে পাই। পরে বন বিভাগকে খবর দেয়া হয়।
এটি ১ সপ্তাহ আগে জেলেদের জালে পেচিয়ে মারা যেতে পারে। পরে মৃত কচ্ছপটি তীরে ভেসে আসে বলে এমনটাই ধারণা করছেন ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু।
বন বিভাগের মহিপুর বন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন কর্মীদের পাঠানো হয়েছে। যাতে পচে দুর্গন্ধ না আসে এ জন্য মৃত কচ্ছপটিকে মাটিচাপা দেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments