মোঃ সাইফুল্লাহ: গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা- ৩ আসনের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ অব্যাহত রেখেছে। তাদের ভাষ্য, দার্শনিক প্লেটোর করা সেই আদর্শ রাজনীতিবিদের সমুদয় গুণাবলী বিদ্যমান রয়েছে ডাক্তার শহিদুল আলমের ভিতরে। অন্ততঃ সেখানকার জনগণ সেটাই মনে করেন। উল্লেখ্য সাতক্ষীরা- ৩ আসনে জনমত জরিপে বহুগুণে এগিয়ে থাকা ডাক্তার মোঃ শহিদুল আলমকে মনোনয়ন না দিয়ে কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আর তাতেই বিক্ষোভের বারুদ জ্বালিয়ে দিয়েছে সেখানকার সাধারণ জনগণ। খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরার সর্বস্তরের মানুষের আবেগের নাম ডাক্তার মোঃ শহিদুল আলম। তার কাছে সেবা পাননি সাতক্ষীরায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তিনি এমন একজন রাজনীতিবিদ, যাকে দল- মত- ধর্ম- বর্ণ নির্বিশেষে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর দলের প্রতি কর্তব্যের প্রশ্ন আসলে বলা যায়, শুধুমাত্র বিএনপি'র রাজনীতি করার জন্য তিনি সরকারি চাকরি ছেড়েছেন। সেখানকার সাধারণ জনগণের মতে, বাংলাদেশের রাজনীতিতে শহিদুল আলমরা ফিনিক্স পাখির মত। যারা কালেভদ্রে আসেন। সবটুকু বিলিয়ে দেন সাধারণ মানুষের জন্য। তাদের মতে শহিদুল আলমদের হারিয়ে যেতে দেয়া উচিত নয়। রাজনীতিতে তার মত মানুষ খুব কমই আসে। সেখানে দ্বিতীয় দিনের মত চলছে বিক্ষোভ ও অবরোধ ।৫ নভেম্বর বুধবার কালীগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড অভিমুখে মানববন্ধন কর্মসূচি পালন করেন তার হাজার হাজার কর্মী সমর্থকরা। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের মুখে গরিবের ডাক্তারকে চাই, হটাও কাজী বাঁচাও ধানের শীষ, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। শুধু সেখানেই নয় আশাশুনি এবং কালীগঞ্জের সর্বস্তরের মানুষের বুকে কেবল হাহাকার গরিবের ডাক্তার শহিদুল আলমকে বিএনপির মনোনয়ন চাই। শুধু এখানেই শেষ নয়, সাধারণ মানুষ আগাম জানিয়ে দিয়েছে, যদি শহিদুল আলমকে মনোনয়ন না দেয়া হয় এই আসনে ১০০% হারবে বিএনপি। এর নিশ্চয়তা সাধারণ মানুষ দিয়েছে। তারা সাত দিনের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বলেছে, যদি কাজী আলাউদ্দিনকে বাদ দিয়ে ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন দেয়া না হয় তাহলে আমরা গুলশান কার্যালয়ের অভিমুখে যাত্রা করবো। সেখানকার সর্বস্তরের মানুষের কাছে শহিদুল আলম একজন মহান মানুষের নাম। খোঁজ নিয়ে জানা যায়, সেখানকার কমপক্ষে ৮০ ভাগ মানুষ মতামত দিয়েছে ডাক্তার শহিদুল আলমের পক্ষে। তাহলে কিভাবে সেখানে কাজী আলাউদ্দিন মনোনয়ন পেল,সেই ভাবনায় তাদের রাত দিন কাটে না। সাতক্ষীরার ইতিহাসে একজন মানুষকে মনোনয়নের দাবিতে এমন ঘটনা বিরল। সেখানে চলছে হরতাল, অবরোধ সহ নানামুখী বিক্ষোভ। সরেজমিনে দেখা যায়, নারী, পুরুষ, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষ রাস্তায় নেমে এসেছে ডাক্তার শহিদুল আলমের মনোনয়নের দাবিতে। তাদের কাছে তিনি ফিনিক্স পাখি। বিএনপি'র হাই কমান্ডের কাছে খেটে খাওয়া সাধারণ মানুষ আকুল আবেদন জানিয়েছে সত্যিকারের অর্থে যাচাই-বাছাই করে ৮০ ভাগ মানুষের মতামত কে গুরুত্ব দিয়ে কাজী আলাউদ্দিনকে বাদ দিয়ে গরিবের ডাক্তার মোঃ শহিদুল আলমকে মনোনয়ন প্রদান করা হোক। তাদের একটাই কথা যদি শহিদুল আলমকে মনোনয়ন দেয়া না হয় এই আসন বিএনপি হারবে নিশ্চিত। ডাক্তার শহিদুল আলম বলেছেন, আমি দলের জন্য রাজনীতি করি। আমাকে মনোনয়ন না দেয়ায় আমার নেতা কর্মীরা অনেক আঘাত পেয়েছেন। যার প্রমাণ আপনারা দেখছেন আশাশুনি এবং কালীগঞ্জ বাসী রাস্তায় নেমে এসেছে। ইনশাল্লাহ দল সাধারণ জনগণের মতামতকে প্রাধান্য দেবে সে বিশ্বাস আমার রয়েছে। সাতক্ষীরার আশপাশের আসনের সাধারণ মানুষও অবাক হয়েছেন, একজন মানুষের মনোনয়নের দাবিতে সর্বস্তরের মানুষ কিভাবে রাত দিনের তোয়াক্কা না করে বিক্ষোভ অব্যাহত রাখতে পারে সেটা তাদের কাছে বিস্ময়! ডাক্তার শহিদুল আলম সত্যিকার অর্থে সেখানকার সর্বস্তরের মানুষের মন জয় করতে পারলেও বিএনপির হাইকমান্ড তাকে মূল্যায়ন করেননি। এমনটি দাবি সেখানকার সর্বস্তরের সাধারণ মানুষের।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments